,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গ

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 2, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: হাটহাজারীতে বিএনপির জনসমাবেশে ব্যারিস্টার মীর হেলাল

শনিবার সন্ধ্যা ৬টায় হাটহাজারীর ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফতেপুর, চিকনদণ্ডী ইউনিয়ন এবং চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার হেলাল আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনের বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ।

মো. শহীদুল্লাহ মিন্টু, ইশা শফি ও শাহজাহান চৌধুরী মঞ্জুর যৌথ সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন: ড. আল ফোরকান, জাকের হোসেন, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আইয়ুব খান, অহিদুল আলম, আবদুস শুক্কুর মেম্বার, সাখাওয়াত হোসেন শিমুল, আকবর আলী, মনিরুল আলম জনি, নাসির উদ্দিন, তকিবুল হাসান চৌধুরী তকি, গাজী মো. ইউসুফ, আবুল হাশেম, জামাল সাত্তার, লায়লা বেগম, আনোয়ার হোসেন উজ্জ্বল, ফখরুল হাসান, নুরুল কবির, নিজাম উদ্দিন হাকিম, মো. ইমরান চৌধুরী, আরেফিন সাইফুল, নাসির মেম্বার ও মোহাম্মদ আজম।

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল ফতেপুর ও চিকনদণ্ডী ইউনিয়ন এবং চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন। 

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই সদস্য সংগ্রহ কর্মসূচির মধ্য দিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..