,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মে দিবসের প্রথম শিক্ষা হলো- যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না। এর জন্য সংগঠিত হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হয় এবং যথা সময়ে সে আন্দোলনের ঘোষণা দিতে হয়, তাহলেই আন্দোলনে বিজয় হয়। শুক্রবার ( ১ মে ) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের শ্রমিক আন্দোলনের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই তারা মে দিবসের জন্ম দিতে পেরেছিলেন। মহান মে দিবস, তার আগে ও পরে একই চেতনাকে ধারণ করে শ্রমজীবী জনগণের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, এই দিনটি শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন। আজকের এই দিনে দেশ ও প্রবাসে যে সব বাংলাদেশি শ্রমিক আছেন এবং সারা দুনিয়ার মেহনতি মানুষদের প্রতি আমি অভিনন্দন জানাই। 

এছাড়া শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আজকের পরিবেশ যারা সৃষ্টি করে গেছেন তাদেরকে ধারণ না করলে, শ্রদ্ধা না জানালে, ভবিষ্যৎ আমাদের মনে রাখবে না।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..