,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ। এ সময় শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামের দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মো. মুবিল্লাহ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দুই দোকানে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুতের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা অতিরিক্ত তেল ও এলপিজি গ্যাস ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।