,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

‘ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই’

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ‘ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই’

আজারভ বলেন, আমার সিদ্ধান্ত হলে আমি তাকে (জেলেনস্কি) আমন্ত্রণই জানাতাম না, কারণ তিনি এক ‘পুতুল’ চরিত্র। তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না, বরং যা বলা হয় তাই করেন।

তার মতে, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ট্রাম্পের যথেষ্ট ক্ষমতা রয়েছে জেলেনস্কিকে চাপ দেওয়ার জন্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ আগস্ট জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক করার আশা করছেন। পরে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভও এ তারিখ ও স্থান নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে দুই নেতা ইউক্রেন সংকটের স্থায়ী সমাধানের পথ নিয়ে আলোচনা করবেন। এছাড়া ক্রেমলিন আশা করছে, আলাস্কা বৈঠকের পর দুই নেতা রাশিয়ার মাটিতেও বৈঠক করবেন।

তাসকে দেওয়া তথ্যমতে, ১২ আগস্ট কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে আলাস্কায় রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে জেলেনস্কির উপস্থিতির সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের আগে পুতিনকে কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..