,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

যুগান্তরে সংবাদ প্রকাশের পর পল্লবী থানার সেই এসআই প্রত্যাহার

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: Si-mohammad-ali-pallabi-police-station

বুধবার (২৯ অক্টোবর) ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান স্বাক্ষারিত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত রোববার যুগান্তরে ‘পল্লবীতে ওসির নাম ভাঙিয়ে ঘুস নেন এসআই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে এসআই মোহাম্মদ আলীকে পল্লবী থানা থেকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।   

জানা গেছে মামলা বাণিজ্য,  মাদক ব্যবসায়ী, ডেভেলপার কোম্পানির কাছ থেকে টাকা আদায়সহ টাকার বিনিময়ে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে এসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে। সম্প্রতি পুলিশের একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে পল্লবী থানার এসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

যুগান্তরের হাতে আসা ৮ মিনিট ৫৩ সেকেন্ডের একটি অডিও রেকর্ডে শোনা যায়, পল্লবী থানার ওসি এবং ওসি (তদন্ত)-এর কথা বলে একটি ডেভেলপার কোম্পানির  প্রতিনিধির কাছে এককালীন ৩ লাখ ও মাসিক ২ লাখ টাকা ঘুস দাবি করছেন মোহাম্মদ আলী। পুলিশের ওই গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং যুগান্তরের অনুসন্ধানেও বেশ কিছু ঘটনার সত্যতা মেলেছে।

গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবী থানার ১০টিরও বেশি মাদক স্পট থেকে নিয়মিত মাসোহারা নেন মোহাম্মদ আলী। এর মধ্যে মিল্লাত ক্যাম্প মাদক স্পট থেকে বাবুর্চি শাওন ও কুর্মিটোলা বিহারী ক্যাম্পের শাহজাদী, আসলাম ও শারমিনের মাদক স্পট থেকে এক ভুয়া সাংবাদিকের মাধ্যমে টাকা কালেকশন করেন এই এসআই। পল্লবী থানার কয়েকজন পুলিশ সদস্য নাম গোপন রাখার শর্তে জানান, মোহাম্মদ আলী ২ বছর ধরে পল্লবী থানায় কর্মরত। থানার সবচেয়ে পুরাতন দারোগা হওয়ায় পল্লবী এলাকার হাট-মাঠ-ঘাট তার সবই চেনা। তার অবৈধ ইনকামের ব্যাপারে কমবেশি সবাই জানে। কয়েকবার বদলির আদেশ হলেও অদৃশ্য খুঁটির জোরে সে বারবার পার পেয়ে যাচ্ছে।     

অভিযোগের ব্যাপারে পল্লবী থানার এসআই মোহাম্মদ আলী বলেন, আমি চাকরি করতে এসেছি চাকরি করি। টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। আপনি যে আসামিদের কথা বলছেন তাদেরকে অভিযান গিয়ে ধরা হয়েছে। অভিযানে স্যাররা যেভাবে নির্দেশনা দেন আমরা সেভাবে কাজ করি। আমাদের কোনো সিদ্ধান্ত নেই।

কল রেকর্ডের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি মোবাইলে টাকা পয়সার বিষয় নিয়ে কারো সঙ্গে আলাপ করিনি। রিকশার গ্যারেজের মালিক সোবহানকে থানায় নিয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি মনে পড়ছে না।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..