,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে ইতিহাস গড়ল টাইগাররা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩৩ রানের পুঁজি নিয়ে ৮ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। 

এদিন সহজ ম্যাচ কঠিন করে জিতে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৩৩ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ।

১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে নিশ্চিত জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের শুরুতে পাকিস্তানকে চেপে ধরা বাংলাদে; এরপর একাধিক ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিংয়ের কারণে ম্যাচটি হাত ফসকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়। 

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। হাতে ছিল শেষ উইকেট। মোস্তাফিজের করা প্রথম বলে বাউন্ডারি হাঁকান আহমেদ দানিয়াল।

দ্বিতীয় বলেও বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন এই ম্যাচে অভিষেক হওয়া দানিয়াল। মোস্তাফিজের স্লোয়ারে স্লগ করে ছক্কা মারতে গিয়ে ডিপমিড উইকেটে ক্যাচ দেন তিনি। 

সীমানার কাছে দাঁড়িয়ে থাকা শামিম হোসেন পাটোয়ারী উড়ে আসা বলটি তালুবন্দি করার পর উল্লাসে মেতে ওঠেন ক্রিকেটার, টিম অফিসিয়ালসহ বাংলাদেশের কোটি দর্শক। 

রোমাঞ্চকর এই জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। 

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..