,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

যুদ্ধ শুরুর পর প্রথমবার সংবাদ সম্মেলনে নেতানিয়াহু

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে যেতে তার দেশ এখন ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী’ হয়ে উঠেছে। খবর আল জাজিরার। বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনী গুরুতর ক্ষতির মুখে পড়েছে।

তিনি বলেন, ‘ইরান আর আগের মতো ইরান নেই।’ তার দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলার কারণে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে পারেনি।

ইরানের নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর নেতা নাঈম কাসেমের সম্পর্কে প্রশ্ন করা হলে নেতানিয়াহু জানান, তিনি তাদের কাউকে ‘জীবননাশের হুমকি’ দিতে চান না। 

তিনি আরও বলেন, খামেনি ‘রেভল্যুশনারি গার্ডের পুতুল’ এবং তিনি (খামেনি) প্রকাশ্যে আসতে পারছেন না। কারণ সর্বোচ্চ নেতার সাম্প্রতিক একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সংবাদ পাঠক পড়ে শোনান।

ইরানে যারা সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন, বিশেষ করে গত জানুয়ারির বিক্ষোভের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’তবে তিনি যোগ করেন, ‘শেষ পর্যন্ত এটি আপনাদেরই সিদ্ধান্ত, সবকিছু আপনাদের হাতেই।’

নেতানিয়াহু আরও বলেন, ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ইসরাইল নতুন নতুন জোট গড়ার সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, ‘আগে এটি সম্ভব ছিল না, কিন্তু এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এদিকে ইরান উপসাগরীয় কয়েকটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে কয়েকটি তেল টার্মিনাল তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে এবং অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..