,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 18, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফের কার্যালয়ে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্বে নির্বাচিত হয়।হাবিবুর রহমান পলাশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল আইয়ের রাজু আলিমকে হারিয়ে সভাপতি ও ওবায়দুল্লাহ মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন তুষারকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শরীয়তপুর সাংবাদিক সমিতির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মনির হোসেন (নয়া দিগন্ত), শাহাদাত হোসেন শাহীন (গণমুক্তি), ফেরদৌস রহমান রূপক (গণমুক্তি), বোরহান উদ্দিন (অর্থকণ্ঠ), মো. খলিলুর রহমান (জনকণ্ঠ) ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন (ডেইলি সান), মোয়াজ্জেম হোসেন বিপুল (এশিয়ান টিভি)।

সাংগঠনিক সম্পাদক মনির হোসেন তপু (এটিএন বাংলা), সহ-সাংগঠনিক মো. ফয়সাল আহমেদ (ডিবিসি) ও আদনান হাদী (ট্রেন্ডিং নিউজ), দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (কালবেলা), তথ্য প্রযুক্তি সম্পাদক যুবায়ের আহমাদ (নিউজ টোয়েন্টিফোর), সমাজ কল্যাণ সম্পাদক বিষয়ক মো. আলী মুবিন (চ্যানেল এস), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আহমেদ (কালবেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (ঢাকা জার্নাল), আইন বিষয়ক সম্পাদক এমরুল হাসান বাপ্পী (দ্য ডেইলি স্টার) এবং নারী বিষয়ক সম্পাদক প্রীতিকা ইসলাম (নিউজ টোয়েন্টিফোর)।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মো: জুবায়ের আলম খান রাকেশ (মানবকণ্ঠ), মো. শফিকুজ্জামান রুবেল (সময় টিভি), মদিনা বেগম (এস এ টিভি), মো. আতাউর রহমান মোল্লা (এটিএন নিউজ), মো. আবু তালেব হাসান (মোহনা টিভি), মো. বাবুল হোসেন (সময় টিভি)।

এর আগে সাংবাদিক সমিতির নির্বাচন কমিশনানের চেয়ারম্যান রফিকুল ইসলাম আজাদ এবং নির্বাচন কমিশনার কাঞ্চন কুমার দে ও মোজাম্মেল হক চঞ্চল নিবার্চন পরিচালনা করেন। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..