,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

‘মাকে খারাপ বানানোর জন্য নেতাকর্মীরা দায়ী’, পুতুলের এ বক্তব্যের বিষয়ে যা জানা গেল

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ‘মাকে খারাপ বানানোর জন্য নেতাকর্মীরা দায়ী’, পুতুলের এ বক্তব্যের বিষয়ে যা জানা গেল

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থান নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে নানা গুজব ও তথ্য প্রচার হচ্ছে।


সম্প্রতি ‘মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী’— শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবি করে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রচারিত ভিডিওর বক্তব্যটি দেননি। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এ ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে BD Doctor’s Talk নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৬ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সঙ্গে আলোচিত ভিডিওটির উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে সায়মা ওয়াজেদ পুতুলের পোশাক-অনুষঙ্গ, তার পেছনে থাকা ব্যানার-সদৃশ বস্তু, তার কথা বলার ধরণের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। 


এ বিষয়ে অধিকতর অনুসন্ধানে গণমাধ্যম বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৮ ডিসেম্বর ‘পরিবার থেকেই পরিবর্তন আনতে হবে: পুতুল’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির দৃশ্যাবলীর ও পারিপার্শ্বিকতার সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সায়মা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক ও এ বিষয়ে সচেতনতা নিয়ে কথা বলেছেন। তার উক্ত বক্তব্যে ‘মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী। তারা সবসময় মাকে ভুল পথে পরিচালিত করেছে। আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা। পুরো দলটাই আজ শেষ হবার পথে।’ সূচক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে, এ বিষয়ে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২২ সালের ২৮ ডিসেম্বর ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পরিবার থেকেই পরিবর্তন আনতে হবে: সায়মা ওয়াজেদ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সঙ্গে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য রিপোর্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল পরিকল্পনা ২০২০-৩০ এর অবহিতকরণ অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে সায়মা ওয়াজেদ পুতুল বক্তব্য দেন। 

উক্ত প্রতিবেদনে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্যে ‘মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী। তারা সবসময় মাকে ভুল পথে পরিচালিত করেছে। আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা। পুরো দলটাই আজ শেষ হবার পথে।’ সূচক কোনো মন্তব্য থাকার তথ্য পাওয়া যায়নি।

উক্ত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

অর্থাৎ, বিশ্ব মানসিক স্বাস্থ্য রিপোর্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল পরিকল্পনা অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ পুতুল বক্তব্যের ভিডিও দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..