,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, ক্ষোভে ফুঁসছেন সাবেক ক্রিকেটার

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, ক্ষোভে ফুঁসছেন সাবেক ক্রিকেটার

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৮ রানে হেরে গেছে পাকিস্তান। ১৩৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তারা এক পর্যায়ে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে। টপ অর্ডারের ছয় ব্যাটারই এক অঙ্কে থেমেছেন। এই ব্যাটিং বিপর্যয়ের কড়া সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।

নিজের ভিডিওর শুরুতেই পাকিস্তানের ব্যাটিং স্কোরকে ব্যঙ্গ করে বাসিত বলেন, ‘চলুন একটা ফোন নাম্বার দিই: ৮, ১, ০, ৯, ০, ০, ১৩। না, এটা আমার ফোন নাম্বার না, এটা আমাদের টপ অর্ডারের রান আজকের ম্যাচে। এটাকেই কি তোমরা নতুন ট্যালেন্ট বলো?’

বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি তিনি। তিনি বলেন, ‘লজ্জার বিষয় আমাদের ব্যাটাররা ১৩৩ রানও তুলতে পারলো না। কিন্তু কৃতিত্ব দিতে হবে বাংলাদেশকে। ওরা খুব ভালো খেলেছে এবং জয়টা একদম প্রাপ্য ছিল। ওরা ১৩৩ রান যেভাবে ডিফেন্ড করেছে, অসাধারণ ছিল।’

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে বাসিত বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশ আমাদের দেশে এসে ৩-০ তে সিরিজ হেরেছিল। কিন্তু এটা ভিন্ন এক বাংলাদেশ। এখন ওরা টপ ক্লাস ক্রিকেট খেলছে। টুপি খোলা শ্রদ্ধা ওদের জন্য। ওরা আমাদের দলের সামনে আয়না ধরে দিয়েছে।’

পাকিস্তানের কথিত ‘মডার্ন ক্রিকেট’ এবং ‘পাওয়ার হিটিং’-এর কথাও কটাক্ষ করেছেন তিনি।

তার কথা, ‘ওরা বলেছিল ২০০ রান করবে, ইন্টেন্ট দেখাবে, ভয়হীন ক্রিকেট খেলবে। সব গেল কোথায়? বাংলাদেশ তো করলো মাত্র ১৩৩, ২০০ থেকে ৬৭ রান কম — তাও হারলাম! টস জিতেছি কিন্তু ম্যাচ হেরেছি।’

তবে কিছুটা প্রশংসাও করেছেন ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি এবং আহমেদ দানিয়ালের।

 তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, পাকিস্তান ৩০ রানে হারার যোগ্য ছিল। কিন্তু ফাহিম আর লোয়ার অর্ডারের কারণে ৮ রানে হেরেছি। তবে হার তো হারই।’

শেষ দিকে বাসিত আলী বাংলাদেশের ব্যাটারদের অবদান তুলে ধরেন। তিনি বলেন, ‘জাকের আলী ৫৫ রানের পরিণত ইনিংস খেলেছে। মাহেদী হাসানও ৩৩ রান করেছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ ১১০ বা ১১২ রানেই গুটিয়ে যেতে পারতো, কিন্তু ১৩৩ পর্যন্ত যেতে পেরেছে, এটিই পার্থক্য গড়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..