,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

জাসদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: জাসদ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করা নেতাকর্মীদের একাংশ

উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩০০ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে জাসদ উল্লাপাড়া উপজেলার শাখার সদস্য সচিব ও পৌর সভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদৎ হোসেন খোকনের নেতৃত্বে উল্লাপাড়া শাখার নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। 

এ সময় জাসদ নেতাদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন প্রধান অতিথি। 

জামায়াতে যোগদানকারীদের পক্ষে শাহাদৎ হোসেন খোকন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দলের সন্ধান করছিলাম।  বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ আমাকে ও আমার নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। এ কারণেই আমরা জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমরা সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।  মাওলানা রফিকুল ইসলাম খান তার বক্তব্যে জাসদ থেকে জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানান।  তাদের গৃহীত সিদ্ধান্তকে যুগোপযোগী বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছেন। এটা আগামী দিনে জামায়াতের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বিষয়ে ইঙ্গিত করে। যারা আজ আমাদের দলে যোগ দিলেন তারা আগামী দিনে একটি আধুনিক ও উন্নত উল্লাপাড়া গড়ে তুলতে আমাকে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস। 

জামায়াতে যোগ দেওয়া জাসদের সদস্যদের মধ্যে রয়েছেন উপজেলা জাসদ শাখা ছাত্র সংগঠনের সভাপতি সোহেল রানা, উপজেলা জাসদের সদস্য জাকিরুল ইসলাম, সামিউল ইসলাম ও বুলবুল হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারি খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, যুব বিভাগের সভাপতি আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..