,BISSHOSONGBAD, Bangla, বিশ্ব সংবাদ, 24 news
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত পবিত্র ঈদুল আজহা আজ ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশে বিল পরিশোধে কমছে সুবিধা, বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি যাদের কুরবানি কবুল হবে না হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিএনপির ৭২ শতাংশ ও জামায়াতের ৫৬ শতাংশ নারী এমপি কোটিপতি ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ তীব্র জ্বালানি সংকটের প্রভাব আয় কমছে, বাড়ছে ব্যয় অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ, তিনি বললেন, ‘ফালতু কথা মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের সুনামগঞ্জের ১০ জনের ইউরোপে যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুতে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ঈদের দিনে একের পর এক দুর্ঘটনা: ট্রেন, লঞ্চ ও বাস দুর্ঘটনায় উদ্বেগ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

এক ম্যাচ না খেলায় যে ক্ষতি হলো মোস্তাফিজের

রিপোর্টারের নাম: MD. S. M. RIAJ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 30, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: এক ম্যাচ না খেলায় যে ক্ষতি হলো মোস্তাফিজের

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল।

এই সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন কাটার মাস্টার। তাতে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছিলেন মোস্তাফিজ।

এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয় এই বাঁহাতি পেসারকে। বিশ্রামে গিয়েই পিছিয়ে যান এই তারকা পেসার। পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ না খেলায় আবারো দশের বাইরে চলে গেছেন তিনি। ৩ ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন ১২ নম্বরে অবস্থান করছেন এই পেসার। 

অবনতি হয়েছে শেখ মেহেদীরও। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন এই ডানহাতি অফ স্পিনার। এক ধাপ করে পিছিয়েছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তারা অবস্থান এখন যথাক্রমে ২৮ ও ৩৮ নম্বরে।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন তাওহিদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৯ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। কারণ অবনতি হয়েছে তানজিদ তামিমের। শেষ টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ায় ৫ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে অবস্থান করছেন এই ওপেনার।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..